৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:২১ এএম BDST banglanew24
17 Mar 2013   06:35:24 PM   Sunday BdST
E-mail this

হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) বদরুজ্জামানের সই করা পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স ২য় বর্ষ ফাইনাল পরীক্ষা এখন ২২ মার্চ সকাল সাড়ে ৮টায় এবং ২০১০ সালের মাস্টার্স ১ম পর্বের পরীক্ষা ২৩ মার্চ শনিবার সকাল ৯টায় এবং ২০১২ সালের বিবিএ ৩য় বর্ষ(৫ম সেমিস্টার) ১ এপ্রিল সকাল ১০টায়, ২০১০ সালের সিএসই পার্ট-৪(৮ম সেমিস্টার) পরীক্ষা ২০ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ২০১১ সালের সিএসই পার্ট-৩(সেমিস্টার-৫ম) পরীক্ষা ১ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান