৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৪২ এএম BDST banglanew24
31 Jan 2013   12:47:56 AM   Thursday BdST
E-mail this

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত ২


বাঘাইছড়ি (রাঙামাটি) সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাঘাইছড়ি (রাঙামাটি): বাঘাইছড়ি উপজেলাধীন পৌর সদর চৌমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে বিপীন চাকমা (৫১) ও রফিক (২০) নামে দুইজন আহত হয়েছেন।

বিপীন চাকমার পিতা চিত্ত রঞ্জন চাকমা। তাকে বাঘাইছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রফিকের পিতার নাম মো. সোলেমান। তিনি বাঘাইছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পৌর সদর চৌমুহনী খোলা ছাউনিতে বসে থাকাকালীন এক উপজাতীয় সন্ত্রাসী বিপীন চাকমাকে লক্ষ্য করে গুলি চালালে তার ডান হাতে গুলিবিদ্ধ হয়।

অন্যদিকে, গুলির শব্দে কানের পর্দায় আঘাত পেয়ে রফিক জ্ঞান হারালে তাকেও তাৎক্ষণিকভাবে বাঘাইছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, আহত বিপীন চাকমা এম.এন লার্মা সমর্থিত জনসংহতি সমিতির সদস্য। হামলাকারী সন্তু লার্মা সমর্থিত সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি গুলি চালানোর পর মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহাদাৎ আলম পিএসসি, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও পৌর মেয়র মো. আলমগীর হোসেন।

তারা উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এবং এ ঘটনার নিন্দা জানান।

এলাকার অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন। আলামত সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান