৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:০৫ এএম BDST banglanew24
21 Mar 2012   09:36:23 PM   Wednesday BdST
E-mail this

টিকিটের জন্য হাহাকার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টিকিটের জন্য হাহাকার

ঢাকা: কোথাও টিকিট নাই। একটি টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। দর্শকরা যে যেখানে পারছেন ছুটছেন। ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে ধরণা দিয়েও কোন লাভ হচ্ছে না। বিসিবি কর্মকর্তারা তো ফোন বন্ধ করে রেখে দিয়েছেন বিকেল থেকে।

ফাইনাল খেলা নিয়ে কয়েকদিন আগেও মানুষের মধ্যে এতটা আগ্রহ ছিলো না। তারা ধরেই নিয়েছিলেন আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ হবে ফাইনালে। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ দলের ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচের প্রতি আগ্রহ বেড়ে যায়। গত রাতেই সিটি ব্যাংকের পল্লবী শাখা থেকে সবগুলো টিকিট কিনে নেয় বিসিবি। তাদের একাউন্ট শাখা থেকে ক্রিকেটাররা পর্যন্ত কিনতে পারছেন না।

ভিআইপি অতিথিদের চাহিদা বেড়ে যাওয়ায় টিকিট সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাংলাদেশ দল ফাইনালে উঠায় নিয়মিত দর্শকরা এখন আর খেলা দেখার সুযোগ পাবেন বলে মনে হয় না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিগুলোতে দেখা যেতে পারে সরকারি কর্মকর্তাদেরকে। বৃত্তবানরাও থাকবেন ফাইনালে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
এসএ

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান