৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:১৩ পিএম BDST banglanew24
07 Jan 2013   10:01:11 PM   Monday BdST
E-mail this

সি‌ইএস: সবচেয়ে বড় স্ক্রিনে তোশিবা টিভি


হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সি‌ইএস: সবচেয়ে বড় স্ক্রিনে তোশিবা টিভি

এলজি এবং সনির পর এবারের সিইএস প্রদর্শনীতে ফোরকে টিভির উন্মোচন করেছে জাপানি নির্মাতা তোশিবা। ৭ জানুয়ারি সোমবার প্রদর্শনীতে ৮৪ ইঞ্চির বিশাল‍াকৃতির আলট্রা এইচডি ফোরকে টিভি অবমুক্ত করা হয়।

সনি ও এলজির ফোরকে টিভির মতোই এটিও দেবে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী স্ক্রিন রেজুল্যুশন (৩,৮৪০ বাই ২,১৬০) পিক্সেল। তবে মজার খবর এতে যুক্ত করা হয়েছে তোশিবার নিজস্ব সিভো প্রসেসর। যা সাধারণ উচ্চমানের কন্টেন্ট/ভিডিওকে ফোরকে রেজ্যুলেশনের কনটেন্টে রূপান্তর করতে সক্ষম।

এর আগে সনি ও এলজি ফোরকে টিভি নিয়ে এলেও এতো উচ্চমানের কোনো মিডিয়া ফরম্যাট না থাকায় সেই কম রেজ্যুলেশনেই ছবি উপভোগ করতে হতো দর্শকদের।

এ ছাড়া এতে তোশিবার নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে স্কাইপেতে কল করা, বার্তা বিনিময়, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সরাসরি খবর দেখাসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও ৫৮ ও ৬৪ ইঞ্চির দুটি সংস্করণেই এটি পাওয়া যাবে বলে নির্মাতারা জানিয়েছে।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান