৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:২৮ এএম BDST banglanew24
01 Mar 2013   01:08:12 PM   Friday BdST
E-mail this

বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: ভাঙচুরের আশঙ্কা ও সড়ক অবরোধের  কারণে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি।

জেলা পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা বান্দরবানের ৬টি চেয়ারকোচ বান্দরবানের পার্শ্ববর্তী সাতকানিয়ার বাজালিয়া এলাকায় ভাঙচুর করে জামায়াতের কর্মীরা।

শুক্রবার ফের ভাঙচুরের আশঙ্কায় ও বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া এলাকায় অবরোধের কারণে সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, জেলা থেকে দূরপাল্লার কোনো যান চলাচল না করায় জেলায় আসা পর্যটক ও স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকা থেকে আসা পর্যটক ইফতেখার উদ্দিন বাংলানিউজকে জানান, পার্বত্য লোকজ মেলা দেখতে বান্দরবানে এসে এখন আর ফিরতে পারছেন না তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসতে না পারায় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা।
                                                                                                                                   বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ০১,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর, মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান