বেলপাহাড়ি: পশ্চিমবঙ্গে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূলকর্মীকে খুন করেছে দুবৃত্তরা।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে জঙ্গলমহলের বেলপাহাড়ির ঢেলাইডিহায়। নিহতের নাম শ্যামল সাহা। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্যামল সাহার পরিবারের অভিযোগ, রাত দুইটা নাগাদ সিপিএম আশ্রিত তিন সন্ত্রাসী অস্ত্রসশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। শ্যামলের বাবা এলাকার সক্রিয় তৃণমূলকর্মী সুধীর সাহার খোঁজে এসেছিল তারা।
সেই সময় সুধীরবাবু বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। দুষ্কৃতকারীরা সুধীরবাবুকে বাড়িতে না পেয়ে তার ছেলে শ্যামলকে তুলে নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে ফেলে রেখে যায় তারা।
এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম মহকুমার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর