৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৩৫ এএম BDST banglanew24
31 Jan 2013   08:27:21 AM   Thursday BdST
E-mail this

পাবনায় মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাবনায় মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল।

এদিন সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর, পুষ্পপাড়া, মাধবপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা।

এসময় তারা মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। হরতাল সমর্থকরা বিক্ষোভ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এসময় সেখানে দায়িত্বরত সংশ্লিষ্ট থানা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে পারেনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পিকেটাররা পালিয়ে যায়।

এদিকে, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস পাবনায় আসেনি। বন্ধ রয়েছে আন্ত:জেলা রুটে বাস-ট্রাক চলাচল।

তবে, বিক্ষিপ্তভাবে ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি চলাচল করতে দেখা গেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতা ঠেকাতে পৌর শহরের বাস টার্মিনাল, গাছপাড়া, আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড়, আ’লীগ কার্যালয় ও সোনালী ব্যাংকের সামনে, চাঁপা মসজিদ মোড়, বড় বাজারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র‌্যাবের একটা টহল দল।

এছাড়া, পাবনা শহরের বাইরে উপজেলা সদরগুলোতে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান