৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৫৪ এএম BDST banglanew24
23 Jan 2013   05:36:22 PM   Wednesday BdST
E-mail this

প্রজেক্ট শীতার্ত


স্বপ্নযাত্রা ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রজেক্ট শীতার্ত

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী শেষ হলো।

প্রজেক্ট: শীতার্তের কাজ শুরু হয় ২০১২ সালের ডিসেম্বরে। বাংলাদেশ ইয়ুথ ফোরামের (বিওয়াইএফ) সদস্যরা ঢাকার বিভিন্ন স্থান থেকে শীতবস্ত্র সংগ্রহের কাজে নেমে পড়ে তখন থেকেই।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উদ্যোগে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবছর বিওয়াইএফ প্রজেক্ট:শীতার্ত দুটি ধাপে বাস্তবায়ন হয়।

তারুণ্যের এ ধরনের প্রয়াসকে অনুপ্রাণিত করতে পাশে এসে দাঁড়ায় এসসিসিএ কমিউনিটি (বাংলাদেশ)। তাদের আর্থিক সহযোগিতা এ মহৎ উদ্যোগকে আরো বেগবান করে তোলে। এছাড়াও বিশেষ সহযোগিতা করে ওলো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস।

জানুয়ারি মাস জুড়ে চলে এ কার্যক্রম। যা শেষ হয় ১৮ জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার শেখরনগর বালিকা মহাবিদ্যালয় মাঠে এলাকার দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে ৫৮০ টি কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রশাসনের সদস্যবৃন্দ, এসিসিএ কমিউনিটি (বাংলাদেশ) এর পক্ষে জনাব মোঃ আবুল বাশার, বিওইয়াএফ এর প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন (ইমু), সাবেক প্রেসিডেন্ট লিয়াকত হোসেন, সহ-সভাপতি হাসিব আহমেদ, প্রধান নির্বাহী কমিটির সদস্য মীমনাজ মীম,  নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান