 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা:সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর একটি বাসা থেকে তাকে বিদেশি মদ, অস্ত্র, ইয়াবাসহ জন্মনিয়ন্ত্রণকারী পিল ও যৌন উত্তেজক স্প্রে সহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে ইস্কাটনে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, নারী নির্যাতন অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪।
রমনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম মামলার বিষয়ে নিশ্চিত করেন।
রমনা থানা জানায়, গ্রেফতারের সময় তার কাছে যে পিস্তল পাওয়া গেছে তা খেলনা পিস্তল। প্রাথমিক অবস্থায় পুলিশ ধারণা করেছিল পিস্তলটি আসল।
জানাগেছে, এই সঙ্গীত পরিচালক দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে বসবাস করে আসছেন ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১২
এডিএ/এমএমকে