৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:০১ পিএম BDST banglanew24
22 Dec 2012   02:11:47 PM   Saturday BdST
E-mail this

এ্যাপোলো হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এ্যাপোলো হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ

এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে গত ২০শে ডিসেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল হাসপাতালে বিনামূল্যে হার্টের সমস্যাজনিত রোগীদের জন্য হেলথ ক্যাম্প আয়োজিত হয়েছে।

এ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট প্রফেসর ডাঃ তামজীদ আহমেদ এবং ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ও এ্যাপোলো কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ মাধব জনার্দন নায়েক ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়েছেন।  

এই ক্যাম্পে হার্টের সমস্যাজনিত রোগী যাদের উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, বুক ধরফর করার সাথে অবিরাম শ্বাসকষ্ট, হার্টে পূর্বে রিং পরানো বা বাইপাস সার্জারি করার পরও সমস্যা, শিশুদের হার্টের জন্মগত ত্রুটিসহ হার্টের যে কোন ধরনের সমস্যা ও এর চিকিৎসা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রি হার্ট হেলথ ক্যাম্পে কেরানীগঞ্জ ও এর আশেপাশের ৩০০ জন রোগী বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এ্যাপোলো হসপিটালস ঢাকা সি এস আর কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২   
সম্পাদনা: এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান