৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:২৭ এএম BDST banglanew24
24 Dec 2012   04:07:11 PM   Monday BdST
E-mail this

ঘটনাস্থল তিহার জেল

গণধর্ষক প্রধান রামসিংকে ধূমসে পেটালো কয়েদিরা


আহ্‌সান কবীর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণধর্ষক প্রধান রামসিংকে ধূমসে পেটালো কয়েদিরা ঘটনাস্থল তিহার জেল
রামসিংসহ ৩ অভিযুক্তকে কারাগারে নেওয়া হচ্ছে

ঢাকা: দক্ষিণ দিল্লিতে ডেন্টাল ছাত্রীর ওপর চালানো ভয়াবহ গণধর্ষণ ঘটনায় জড়িতদের পালের গোদা রামসিংকে তিহার জেলের কয়েদীরা ধূমসে পিটিয়েছে।

সোমবার হিন্দি অনলাইন পত্রিকা নবভারত জানায়, গণধর্ষক চক্রের ৬ সদস্যের মধ্যে ৩ জনকে গত রোববার ভারতের বিশেষ ও বিপজ্জনক অপরাধীদের জন্য নির্মিত তিহার জেলে নেওয়া হয়। কিন্তু যখনি সাজা ভোগরত অপরাপর কয়েদীরা জানতে পারেন দিল্লির ভয়াবহ গণধর্ষণকারী দলের নেতা রামসিং তাদের মাঝে উপস্থিত, সঙ্গে সঙ্গে তারা তাকে পাকড়াও করে বাছবিচারহীন মারপিট শুরু করেন।

কারারক্ষীরা জানান, রামসিংয়ের প্রতি কয়েদিদের ঘৃণার মাত্রা এতটাই তীব্র ছিল যে উদ্ধারে আরেকটু দেরি হলে সম্ভবত তাকে বাঁচানো যেত না। ক্রুদ্ধ কয়েদিরা তাকে হত্যাই করতো।

জেলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, তিহার জেল কম্পাউন্ডের জেল-৩ এর একটি হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে রামসিংকে যেখানে শীর্ষ সন্ত্রাসী আফজাল গুরু বন্দি রয়েছে। প্রসঙ্গত, মুম্বাই হামলা মামলার রায়ে ফাঁসিতে মৃত্যুবরণকারী আজমল কাসাবকে আফজাল গুরুর শিষ্য বলে ধারণা করা হয়।

ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আরো জানান, ওয়ার্ডে অন্যান্য কয়েদিদের সঙ্গে একত্রে না রেখে রামসিংকে একা আলাদা হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। ৩ নং জেলে তাকে রোববার সন্ধ্যার সময় আনা হয়। জেলখানায় তাকে আনার সঙ্গে সঙ্গে দাবানলে মত কয়েদিদের মাঝে খবর ছড়িয়ে পড়ে। ব্যস আর যায় কোথায়। যেখান যেখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেসব স্থানে থাকা কয়েদিরা রামসিংকে অকথ্য-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরই একপর্যায়ে একদল কয়েদি তাকে ঘিরে ফেলে মারপিট শুরু করে। পরে কয়েদিদের ক্রোধ থেকে কারারক্ষীরা কোনোক্রমে রামসিংকে উদ্ধার করে।

তিনি জানান, তাকে আলাদা সেলে রাখা হয়েছে। তার সঙ্গে অন্য কয়েদিদের দেখা-সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জেলে পৌঁছানোর পরও রামসিংয়ের চেহারায় অনুশোচনার কোনো চিহ্ন ছিল না। সে মুখ বন্ধ করে আছে। জেল কর্মর্কতাদের কাছে সে একবারের জন্যও বলেনি যে, সে ভুল করেছে।

রাম সিং ছাড়া ওই ন্যাক্কারজনক জঘন্য ঘটনায় জড়িত বাকি দুর্বৃত্তদেরও তিহার জেল কম্পাউন্ডের অন্যান্য ব্লকে বন্দি রাখা হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক তিহার জেল কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারী না হলে আমরাও রামসিংকে কঠিন ধোলাই দিতাম। সে মানবতাকে লজ্জায় ডোবানোর মত এমন কাজ করেছে যা সম্ভবত কোনো পিশাচও করবে না।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

ফিচার

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান