স্ট্রিট শো ‘রাত বিরাতে’র এবারের পর্বের অতিথি জাপানের সঙ্গীতশিল্পী মি. সিনতু সান। তিনি ভালো বাংলা বলতে ও বাংলা গান গাইতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন শিল্প-সংস্কৃতির সাথে যুক্ত আছেন।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু, জেমস ও দেশের গানসহ ৫টি গান গেয়েছেন তিনি। এছাড়া কথা বলেছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। উপস্থাপকের সঙ্গে তাঁর স্মৃতি বিজরিত নানান স্থানে বেড়িয়েছেন।
কণ্ঠশিল্পী সাহেদ-এর উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
জিআর