ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ নিয়োগ দেন।
অধ্যাপক হারুন উর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক হারুন বাংলানিউজকে বলেন, “ভেবেছিলাম নতুন করে কোনো দায়িত্ব নেব না। গবেষণা ও পড়াশোনা নিয়েই থাকবো। যেহেতু সরকার নিয়োগ দিয়েছে এবং আমাকে যোগ্য মনে করেছে, চেষ্টা করবো আস্থার প্রতিদান দেওয়ার।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহীদুল্লাহর মেয়াদ শেষ হলে এ নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমএন/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com