৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:৫৬ এএম BDST banglanew24
05 Mar 2013   03:51:52 PM   Tuesday BdST
E-mail this

বিশ্বের ধনী তরুণরা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বের ধনী তরুণরা

ঢাকা: সোমবার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘ফোর্বস’। ফোর্বসের সমীক্ষা মতে এবছরও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মেক্সিকোর কার্লোস স্লিম। ঠিক তার পরের স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

সমীক্ষা চালিয়ে মোট ১৪২৬ জনের তালিকা প্রকাশ করে যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি।

ফোর্বস জরিপ চালিয়ে জানিয়েছে, এই ১৪২৬ জনের তালিকায় তরুণ (যাদের বয়স ৪০ এর নিচে) ধনকুবের রয়েছেন মাত্র ২৯ জন। আর এই ২৯ জনের সম্পদের পরিমাণ মোট ১১ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার।

২৯ জন তরুণ ধনকুবেরের মধ্যে ১০জন আছেন প্রযুক্তি বিভাগের, এর মধ্যে আবার ৪ জনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। ১১ জন তরুণ ধনকুবের হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

বয়স ও সম্পদের হিসেব করে এবারের তরুণ ধনকুবেরদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। অর্থাৎ বয়স কম কিন্তু সম্পদ ১০০ কোটি ডলারের বেশি এমন তরুণ এই তালিকায় অগ্রাধিকার পেয়েছেন।

এ হিসেব মতে, এবারের তরুণ ধনকুবেরের তালিকায় শীর্ষে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগের সাবেক রুমমেট ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডুস্টিন মোসকোবিৎজ। ২৮ বছর বয়সী এই তরুণের সম্পদের পরিমাণ তিনশ’ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার।

দ্বিতীয় স্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রযুক্তির বিস্ময়বালক মার্ক জুকারবার্গ। ডুস্টিন থেকে ৮ দিনের বড় এই ২৮ বছর বয়সী প্রযুক্তিবিদের সম্পদের পরিমাণ ১ হাজার তিনশ’ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার।

এছাড়া, তৃতীয় স্থানে আছেন রেস-কার প্রতিযোগী ২৯ বছর বয়সী আলবার্ট ভন থুর্ন ট্যাক্সিস, চতুর্থ স্থানে গ্যাস-তেল ও পেট্রোকেমিক্যাল পাইপলাইন প্রতিষ্ঠান ‘এন্টাপ্রাইজ প্রোডাক্টস পার্টনার্স’ এর স্বত্বাধিকারি ৩০ বছর বয়সী স্কট ডানকান এবং পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুকের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী এদাউরদো সাভেরিন।

ফোর্বস জানিয়েছে, এ বছর তরুণ ধনকুবেরদের তালিকায় নতুন করে ৫ জনের নাম যুক্ত হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান