১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৩৫ পিএম BDST banglanew24
17 Feb 2013   04:47:46 PM   Sunday BdST
E-mail this

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪

ঢাকা: পাকিস্তানে শনিবারের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে ও আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
রোববার বেশ কয়েকটি মরহেদ বিস্ফোরণে ধ্বংসস্তুপে নিচ থেকে উদ্ধার করার পর নিহতের সংখ্যার বিষয়টি জানায় কর্মকর্তারা।

স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এবং নিহতদের স্বজনরা তাদের আপনজনের মরদেহ চিহ্নিত করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, শনিবার পাকিস্তানের কোয়েটায় একটি সবজি বাজারে শিয়া সম্প্রদায়ের লোকদের লক্ষ্য করে

গাড়িবোমা হামলা চালানো হয়। ওই গাড়িতে ৮০০ কেজি বিস্ফোরক দ্রব্য ছিল।

হামলার সময় নারী ও শিশুরা হাজারা শহরের ওই বাজারে কেনাকাটা করছিল।

এক শিয়া মুসলিম হায়দার শাঙ্গেজি বলেন, “আরও একটি বিস্ফোরণের ভয়ে ঘটনাস্থলে যেতে ভয় পাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা।”

বেলুচিস্তান প্রদেশের গর্ভনর নওয়াব জুলফিকার মাগসি এ হামলার জন্য গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন।

নিহতদের পরিবারকে এক হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মাগসি।

হামলার ঘটনার প্রতিবাদে কোয়েটায় রোববার ধর্মঘট ডাকা হয়েছে। এদিন নিহতদের স্বরণে বিশেষ শোক পালন করা হয়েছে।

হামলার পর হাজারা সম্প্রদায়ের লোকেরা রাস্তায় নামে। তারা টায়ার জ্বালিয়ে ও পাথর ছুড়ে রাস্তা অবরোধ করে রাখে।

নিষিদ্ধ সুন্নি গোষ্ঠী লস্কর-ই-জাংভি ওই হামলা চালিয়েছে তবে দাবি করেছে।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা। শহরটি ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী। স্বাধীনতাকামী বিদ্রোহী ও সম্প্রদায়গত দাঙ্গায় জর্জরিত কোয়েটা। গত কয়েক বছরে কোয়েটায় শিয়া হাজারা সম্প্রদায়ের কয়েক শত লোক প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান