৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:২১ এএম BDST banglanew24
31 Jan 2013   07:14:53 AM   Thursday BdST
E-mail this

জামায়াতের হরতাল, সানার পাড়ে কার্গোতে আগুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানার সানার পাড়ে একটি কার্গোতে আগুন দিয়েছে পিকেটাররা।

বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় পিকেটারদের ১০ থেকে ১৫ জনের একটা দল আল রিয়াদ কার্গো সার্ভিস থামিয়ে (ঢাকা মেট্রো-চ ১১৪০১৮) তাতে আগুন দেয়।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন বাংলানিউজকে জানান, আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে পিকেটাররা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, মৌচাক ১০ তলার সামনে টায়ার জ্বালিয়ে ১০ থেকে ১৫ জন পিকেটার প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। মৌচাক থেকে বাইপাস হয়ে গাড়ি চট্টগ্রাম রোডে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গে করে দেয়।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এআই/এটি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান