৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৪৭ পিএম BDST banglanew24
17 Feb 2013   05:49:10 PM   Sunday BdST
E-mail this

পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষক লাঞ্চিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষক লাঞ্চিত

চট্টগ্রাম: শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচী পালন না করায় এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার সকাল পৌনে ১১টার দিকে কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এরপর অভিভাবক ও এলাকার লোকজনের প্রতিবাদের মুখে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের আদেশ অমান্য করেই ওই কর্মসূচী পালন করেন।

তবে প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন বলেছেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সুপারিশে শিক্ষার্থী ভর্তি না করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।  

গত শুক্রবার শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ সাত দফা দাবিতে রোববার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী ঘোষণা করা হয়।

সূত্র জানায়, সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও এ শিক্ষা প্রতিষ্ঠানে তা করা হয়নি। বিষয়টির ব্যাখা জানতে চেয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আলাউদ্দিনের সঙ্গে দেখা করেন অভিভাবক ও এলাকাবাসীরা।

তখন প্রধান শিক্ষক ওই কর্মসূচী পালনের সরকারি নির্দেশনা নেই বলে জানান। এছাড়া ওই কর্মসূচী নিয়েও তিনি বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কথাবার্তা বলা শুরু করেন।

এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অভিভাবক ও এলাকার লোকজন। তারা এ ঘটনার প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। এসময় এলাকার লোকজন প্রধান শিক্ষককে লাঞ্চিত করেন।

এছাড়া অভিভাবক ও স্থানীয়রা মিলে জোর প্রতিবাদ জানালে এক পর্যায়ে সকাল ১১টার দিকে এ কর্মসূচী পালন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বাংলানিউজকে বলেন,‘রোবার সকালে কয়েকজন এসে কর্মসূচী পালনের বিষয়ে আমার কাছে জানতে চান। শিক্ষার্থীদের ক্লাস চলা এবং সরকারি নির্দেশনা না থাকায় আলাদাভাবে এ কর্মসূচী পালন করা হয়নি জানালে তারা অফিসের পিয়নকে মারধর এবং আমার ‍অফিস কক্ষে আমাকে লাঞ্চিত করে।’

এরপর তাদের দাবির মুখে সকাল ১১টায় শিক্ষার্থীদের ক্লাস থেকে এনে ওই কর্মসূচী পালন করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ‍নুরুল আলম নিজামি বাংলানিউজকে বলেন, `বিদ্যালয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।`

বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য ওয়ার্ড কাউন্সিলরের মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমইউ/আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান