জামালপুর: জামালপুরের মেলান্দহে জামায়াত নেতা মামুন সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মেলান্দহ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মামুন সিদ্দিকী মেলান্দহ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, “মামুন সিদ্দিকীকে বিস্ফোরক আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।”
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর