৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৩৪ পিএম BDST banglanew24
17 May 2012   07:18:17 PM   Thursday BdST
E-mail this

হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ছিল আ’লীগের দখলে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: বিএনপিসহ সমমনা ১৮ দলের ডাকা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিনভর আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে ছিল। মহাসড়কের কোথাও হরতালের পক্ষে কোনো পিকেটারকে দেখা যায়নি।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল পুলিশের একাধিক টিম। রিকশা ও বেবিট্যাক্সি চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার জামালদী, পুরাচক বাউশিয়া, ভবেরচর, বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গ্রুপভিত্তিক আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে হরতালের বিপক্ষে ভূমিকা পালন করে।

দিনভর মহাসড়কের কোথাও বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল বলে এলাকাবাসী জানায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও মহাসড়কের পরিস্থিতি ছিল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ১৭, ২০১২
কাজী দীপু/সম্পাদনা: সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান