৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:১৩ পিএম BDST banglanew24
06 Mar 2013   03:54:57 AM   Wednesday BdST
E-mail this

সিপিবি-বাসদ-বামমোর্চার বিক্ষোভ বুধবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিপিবি-বাসদ-বামমোর্চার বিক্ষোভ বুধবার

ঢাকা: সারাদেশে জামায়াত-শিবিরের হত্যা, নৈরাজ্য, সহিংসতা ও সংখ্যালঘু সাম্প্রদায়ের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ৬ মার্চ, বুধবার সারাদেশে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা সারাদেশে বিক্ষোভ দিবস পালন করবে।

সিপিবি কার্যালয়ে বামপন্থি এ দলগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে বুধবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে মিছিল করবেন বামপন্থি এসব দলের নেতাকর্মীরা।

বৈঠকে নেতারা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে ধর্ষণ, অগ্নিসংযোগ ও গণহত্যার মতো অপরাধ করেছিল, আজ যখন সেই অপরাধের জন্য এরা বিচারের সম্মুখীন হয়ে সাজাপ্রাপ্ত হচ্ছে, তখন সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে জামাত-শিবির সারাদেশে নৈরাজ্যের সৃষ্টি করছে।

জামায়াত-শিবিরসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশব্যাপী যে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে, তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে।’

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্যই বিক্ষোভ দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান এসব দলের নেতারা।

সারাদেশে সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিলের মাধ্যমে এই দিবসটি পালিত হবে।

এদিকে, সিপিবি-বাসদ ঐক্যের নেতারা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

বুধবার বিক্ষোভ কর্মসূচির পর সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত দুটি টিম এসব এলাকা পরিদর্শন করবেন।

সিপিবি’র কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন নোয়াখালী যাবেন। তারা নোয়াখালীতে বেগমগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

অন্য টিমে সিপিবি প্রেসিডিয়াম সদস্য সামসুজ্জামান সেলিম ও বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী গাইবান্ধা যাবেন।

তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে দেখা করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
এমএইচপি/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান