 |
| ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফার.কম |
ঢাকা: ব্লগার রাজীব হায়দার দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন শুক্রবার রাতে। তার মরদেহ আনা হচ্ছে শাহবাগের গণজাগরণ মঞ্চে। তীব্র ক্ষোভ ছুঁয়ে গেছে দেশের প্রত্যকটি মানুষকে।
রাজীবের মৃত্যুতে কোনো ভয় নেই। আছে পাহাড়সম ক্ষোভ। ক্ষুব্ধ জনতা যেন আরো শান্তিপূর্ণ প্রতিবাদে ফেটে পড়েছে।
কথা হয় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আনোয়ারের সঙ্গে। তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আজ আমরা রাস্তায়। এর মধ্যে আমাদের এক ভাইকে জীবন দিতে হয়েছে। আর ঘরে যাওয়ার সুযোগ নেই। দেশ বিরোধীদের প্রতিহত করতে হবে।”
উল্লেখ্য, ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন শুক্রবার রাতে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন। রাতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বাসায় ফেরার পথে মিরপুরের পলাশনগর এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শোভনকে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসএআর/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর