৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:১১ পিএম BDST banglanew24
16 Feb 2013   11:20:39 AM   Saturday BdST
E-mail this

আইসিটি অ্যাক্ট সংশোধন না করার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইসিটি অ্যাক্ট সংশোধন না করার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করা থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক সংগঠনটি শনিবার একটি বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধের বিচারে দোষীদের মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দেওয়ার সুযোগ রেখে আইনের যে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে তা পাশ করা সরকারের উচিত হবে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ অংশের গবেষক আব্বাস ফয়েজের মতে, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সরকার বিচারাধীন যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দিতে এই সংশোধনীর সুযোগ নেবে।

তিনি বলেন, আমরা সরকারকে চাপের মুখে এ ধরনের সিদ্ধান্ত নওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ মৃত্যুদ- একটি নিষ্ঠুর ও অমানবিক সাজা। এবং সরকারের উচিত এই সাজা বিলুপ্ত করা, এর পক্ষে ডাক দেওয়া বা সুযোগ তৈরি করা নয়।

ফাইয়াজ আরও বলেন, স্রেফ সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আইন পাশ করে তার মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে মৃত্যুদ- চাওয়ার সুযোগ নিশ্চিত করা সরকারের মোটেই উচিত হবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময়ে সংগঠিক মানবতা বিরোধী অপরাধের বিচারের সুযোগ করে দিয়েছে। এখানে ওই অপরাধের শিকার মানুষগুলোর সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু একই সঙ্গে বিচার ব্যবস্থায় অভিযুক্তদের মানবাধিকারও রক্ষা করতে হবে।

ট্রাইব্যুনালকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। কোনো আন্দোলনের চাপ বা কর্তৃপক্ষের ইচ্ছার ভিত্তিতে যেনো তারা কোনো বিচারের রায় দিতে বাধ্য না হন সেটিও সরকারকেই নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, তাদের কাছে তথ্য রয়েছে ট্রাইব্যুনালের সমালোচনা করার কারণে কেউ কেউ চাপের মুখে পড়েছেন। তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তারা সহিংসতার শিকার হতে পারেন বলেও আশঙ্কা করছেন।

ট্রাইব্যুনালের ওইসব সমালোচকদের সুরক্ষা দেওয়াও সরকারের দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিচার প্রক্রিয়া সম্পর্কে মানুষের মতামত প্রকাশের সুযোগ অবশ্যই নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে দুই যুদ্ধাপরাধীর বিচারের রায় দিয়েছে। এর মধ্যে এক জনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। অপরজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রেখে এরই মধ্যে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।  রোববার সংশোধনী প্রস্তাবটি জাতীয় সংসদে পাশ হওয়ার কথা রয়েছে। রোববার জাতীয় সংসদে আইনটি সংশোধনের বিল পাশ হওয়ার কথা রয়েছে। এ বিলটিতে মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করার করার বিধান রাখা হয়েছে।

বাংলাদেশ সময় ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: জুয়লে মাজহার, কনসালট্যান্ট এডটির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান