১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১৪ পিএম BDST banglanew24
18 Mar 2013   12:21:57 PM   Monday BdST
E-mail this

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: হরতালের প্রথমদিন সোমবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় হরতালকারীরা টোলঘরের কাছে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে।

এ সময় রাস্তায় আরও একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বোমার আঘাতে পুলিশের পিকআপের পেছনের অংশ ও গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এঘটনায় কেউ আহত হয়নি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে বিপুল পরিমাণ বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, টোলঘরের কাছে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষের  সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম বাংলানিউজকে জানান, পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের সংঘর্ষের সময় প্রায় ১৫ রাউণ্ড ফাঁকা গুলি এবং ১০টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

তিনি ককটেল বোমা প্রসঙ্গে জানান, পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে থাকার সময় হরতালকারীরা ককটেল বোমা ছুঁড়লে বোমার আঘাতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে তবে কেউ আহত হয়নি।

অন্যদিকে, পাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কের উপর বিভিন্ন স্থানে কাঠের গুড়ি ও ইট-পাটকেল ভেঙ্গে ব্যারিকেড দিয়ে যানচলাচলে বাধার সৃষ্টি করে পিকেটাররা।

হরতালে জেলা থেকে দুরপাল্লা বা আন্তঃজেলা রুটে কোনো যানবাহন চলাচল করেনি। শহরের প্রধান প্রধান মার্কেটসহ দোকানপাট বন্ধ রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। শহরের গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান