৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৩০ এএম BDST banglanew24
18 Mar 2013   12:17:29 PM   Monday BdST
E-mail this

সিঙ্গাপুরে বিকল বিমানের বোয়িং ৭৩৭, দুর্ভোগে ১৬৮ যাত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিঙ্গাপুরে বিকল বিমানের বোয়িং ৭৩৭, দুর্ভোগে ১৬৮ যাত্রী

ঢাকা: সিঙ্গাপুরে তিনদিন ধরে বিকল হয়ে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। উড়োজাহাজটি কবে সচল হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না বিমান কর্তৃপক্ষ। এ অবস্থায় ১৬৮ জন যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিঙ্গাপুরে।

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ার আগেই এই বিপত্তি ঘটে। উড়োজাহাজটির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না। এ সময় উড়োজাহাজের ভেতরে গরমে কষ্ট পেতে থাকেন যাত্রীরা। বিষয়টি যাত্রীদের স্পষ্ট না করে ইঞ্জিন চালু করার জন্য বার বার চেষ্টা করা হচ্ছিল। শেষ পর্যন্ত উড়োজাহাজটি স্টার্ট না নেওয়ায় ফ্লাইট বিলম্বের ঘোষণা দেয় বিমান। এরপর প্রকৌশলীদের ডেকেও উড়োজাহাজটি আর সচল করা যায়নি।

জানা গেছে, বোয়িং ৭৩৭ এর স্পার বাল্ব (এই বাল্বের মাধ্যমেই তেলের সরবরাহ হয়) কাজ করছে না। এ কারণেই উড়োজাহাজের ইঞ্জিন স্টার্ট নেয়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের এই বাল্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বনিক বাংলানিউজকে বলেন, “বাল্বটি চলে এলেই উড়োজাহাজটি সচল হবে।”

কিছু যাত্রীকে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। সোমবার ঢাকা থেকে এয়ারবাসের একটি উড়োজাহাজ সিঙ্গাপুর গেছে। এই উড়োজাহাজেও কিছু যাত্রীকে ঢাকায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

সিঙ্গাপুর থেকে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বাংলানিউজকে বলেন, “গত ১৬ মার্চ বিকাল তিনটায় ঢাকার উদ্দেশে ১৬৮ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশের বিজি ৮৫ (ফ্লাইট নম্বর)। রানওয়েতে পাক খাওয়ার সময় থেকে ১০ মিনিট বিমানের ভেতর যাত্রীরা প্রচণ্ড গরমে পার করেন। বিমান থেকে জানানো হলো লাউঞ্জে যাত্রীদের অপেক্ষা করতে। ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে কারিগরি ত্রুটি সারতে।”

তিনি জানান, কিন্তু রুগ্‌ণ বোয়িংটি আর ঠিক হয়নি। এরই মধ্যে যাত্রীদের তিন ভাগে বিভক্ত করা হয়; পর্যটক, ছুটিতে যাওয়া এবং একবারে যারা দেশে যাচ্ছেন। রাত সাড়ে ১০টায় পর্যটক ও যারা ছুটিতে যাচ্ছেন তাদের নিয়ে আসা হলো ব্যালেস্টার রোডের ডেইস হোটেলে। আর যারা একেবারে যাচ্ছিলেন তাদের রাখা হয়েছে এয়ারপোর্টের মেঝেতে।

জাহাঙ্গীর আলম বাবু জানান, যাত্রীদের মধ্যে ক্যান্সারের রোগী রয়েছেন, যারা খুবই কষ্ট পাচ্ছেন। আর একজনের বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হোটেলে যে খাবার সরবরাহ করা হচ্ছে তা খুব নিম্ন মানের। বিমানবন্দরের মেঝেতে থাকা যাত্রীরা অত্যন্ত দুর্দশার মধ্যে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/আরআর; eic@banglanews24.com;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান