 |
| ছবি:ফাইল ফটো |
সুনামগঞ্জ: সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর শুকুরুননেছা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী বাংলানিউজকে জানান, ভোরে দুর্বৃত্তরা খড়-কুটো দিয়ে বিদ্যালয়ের শহীদ মিনরে আগুন ধরিয়ে দেয়। এসময় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা শহীদ মিনারে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলেন।
সুনামগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনাস্থলে যান। সকালে ঘটনাস্থল থেকে ওসি বাংলানিউজকে জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর eic@banglanews24.com