৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:৪০ এএম BDST banglanew24
27 Feb 2011   01:41:39 AM   Sunday BdST
E-mail this

ড. বিনয় বর্মনের দুটি বই


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ড. বিনয় বর্মনের দুটি বই

ড. বিনয় বর্মন দুই যুগেরও অধিক সময় ধরে বাংলা ও ইংরেজিতে লিখছেন ছড়া ও কবিতা। এ পর্যন্ত বাংলা ইংরেজি মিলিয়ে বই লিখেছেন এক ডজনের বেশি। একই সঙ্গে তিনি একজন গবেষক ও প্রাবন্ধিক। বাংলাদেশে নোয়াম চমস্কির ভাষাতত্ত্ব নিয়ে তিনি একমাত্র পিএইচডি ডিগ্রিধারী। এবারের বইমেলায় প্রকাশনা সংস্থা ‘প্রকৃতি’ থেকে প্রকাশিত হয়েছে তার দুটি বই। একটি রঙ্গব্যঙ্গ ছড়া ‘খুচরো কবিতা ১০১’ ও অপরটি ইংরেজি কবিতার বই ‘মিউজিক অফ সাইলেন্স’।

‘খুচরো কবিতা ১০১’-এর কবিতাগুলোর মেজাজ হাস্যরসাত্মক। কবিতাগুলি রচিত হয়েছে পাঠককে নিছক আনন্দ দেওয়ার জন্য। কবিতাগুলিতে উঠে এসেছে জীবনের অনেক হালকা দিক। চটুল ভাষায় সমসাময়িক সমাজ-বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এগুলোতে। রসসন্ধানী পাঠকদের বইটি ভালো লাগবে।

‘মিউজিক অফ সাইলেন্স’ বিনয় বর্মনের ইংরেজি কবিতার বই। এ বইটিতে স্থান পেয়েছে তার ৪০টি কবিতা। এগুলোর ভঙ্গি বেশ সিরিয়াস। এগুলোতে লেখকের সৌন্দর্য, প্রকৃতিচিন্তা, স্বদেশ, সমাজসহ নানা অনুভূতি প্রকাশিত হয়েছে।

বইমেলায় বই দুটি পাওয়া যাচ্ছে শুদ্ধস্বর ও সাহিত্য বিকাশের স্টলে।


বাংলাদেশ সময় ১৫২০, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান