নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে এ খবর জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক রাত ১১টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর রাজগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় তিন জন নিহত হয়। এ সময় বিভিন্ন হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
যার ফলে যেকোনো প্রকার নাশকতা এড়াতে প্রশাসন শুক্রবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর