৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১৭ পিএম BDST banglanew24
20 Apr 2012   06:16:30 PM   Friday BdST
E-mail this

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় সাব ইন্সপেক্টর নিহত


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি : ভারতের কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি আক্রমণে নিহত হলেন রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টর৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শ্রীনগরের সফাকদল এলাকায়।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় একটি থানায় হামলা চালায় জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব কাছ থেকে পরপর ৩-৪টি গুলি করা হয় এসআই সুখপাল সিংহকে ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর পুরো সফাকদল এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ।

গোয়েন্দা সূত্রে খবর, থানায় হামলা চালানোর পর এ এলাকায় লুকিয়ে পড়েছে জঙ্গিরা৷ তারা যাতে পরে আর কোনও হামলা না করতে পারে, তার জন্য সতর্কতা গ্রহণ করা হয়েছে ।

শ্রীনগরের লালচকে এখন বাঙ্কার সরানোর কাজ চলছে৷ ফলে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর কর্তারা সেখানে উপস্থিত রয়েছেন৷ কিন্তু আজকের আক্রমণের সঙ্গে বাঙ্কার সরানোর কোনও সম্পর্ক নেই বলে সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান