১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:১৯ এএম BDST banglanew24
19 May 2012   06:44:09 PM   Saturday BdST
E-mail this

বিএনপির অনশন মহানগর নাট্যমঞ্চে


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপির অনশন মহানগর নাট্যমঞ্চে

ঢাকা: বিএনপির রোববারের গণঅনশন ঢাকার মহানগর নাট্যমঞ্চে সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তৃতায় এ ভেন্যুর ঘোষণা দেন।

২০ মের গণঅনশনে সব নেতাকর্মীকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

এসময় তিনি বিএনপির সিনিয়র নেতাদের গ্রেফতার করে জামিন না দিয়ে জেলে পাঠানোর বিষয়টিকে খুবই হাস্যকর উল্লেখ করে বলেন, ‘ককটেল বিস্ফোরণের মতো মিথ্যে ও হাস্যকর একটি মামলায় সবাইকে জড়ানো হয়েছে।’

তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীকে দ্রুত সময়ের মধ্যে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন চাই। কিন্তু সরকার এদেশের মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা দলীয় সরকারের অধীনে নীলনকশার মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। তবে বাংলার জনগণ আর তা হতে দেবে না।’

তিনি আরো বলেন, ‘এ সরকারের হত্যা-গুম-জুলুম নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা এখনই সরকারের পরিবর্তন চায়। যারা সাড়ে ৩ বছরেও দেশকে কিছু দিতে পারেনি, তাদের দিয়ে আগামী দেড় বছরেও কিছুই হবে না।’

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে বিকেল চারটায় শুরু হওয়া সমাবেশে সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান, বরকতউল্লাহ বুলু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে তারা মনে করছে তাদের এ ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু তারা ভুলে গেছে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।’

নজরুল ইসলাম আরো বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-গুম নির্যাতন বন্ধ করে রাজনীতিকে সঠিক পথে চলতে দিন। মনে রাখবেন যারা গণতন্ত্রকে হরণ করে জনগণই তাদের পতন ঘটায়।’  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১২
এমএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান