নোয়াখালী: নোয়াখালী ডিবি পুলিশ বুধবার রাত ৯টায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকরা হলো, সদর উপজেলার কৃষ্ণরামপুর হাউজিং এলাকার মজিবুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন ফয়েল (২৪) ও বেগমগঞ্জ উপজেলার হাসানহাট এলাকার ফয়েজ আহম্মদের ছেলে অলি উল্যাহ (২৮)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে হাসানহাট এলাকা থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী অলি উল্লাহকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুসারে হাউজিং এলাকা থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও ২৫ পুরিয়া হেরোইনসহ ফরিদ উদ্দিন ফয়েলকে আটক করা হয়।’
তারা দু’জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। অনেক চেষ্টা করে ও তাদের আটক করা যায়নি। দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ১০, ২০১২
মুহাম্মদ রহমত উল্যাহ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর