আর অ্যান্ড বি খ্যাত পপ গায়িকা রিহানা নিজে একজন ফ্যাশানপ্রিয় মানুষ। প্রথমবারের মতো এবার তিনি নিজের পোশাকের সংগ্রহ নিয়ে রিভার আইল্যান্ডের লন্ডন ফ্যাশন উইকে হাজির হতে যাচ্ছে। তার ডিজাইন করা সব পোশাক জনসন্মুখে প্রদর্শিত হবে এবার।
রিহানা আশা করছেন তার ডিজাইন করা পোশাকগুলো খ্যাতিমান ডিজাইনারদের নজর কাড়তে সক্ষম হবে।
রিহানার স্প্রিং এবং সামার সিজনের পোশাক ও অনান্য আনুসঙ্গিক জিনিসের কালেকশন এই ফ্যাশন উইকে প্রদর্শন করা হবে। এই প্রথম পপ গায়িকা রিহানার পোশাকে ৠাম্পে ক্যাটওয়াক করবেন মডেলরা।
রিহানা তার টুইটার একাউন্টে লিখেছেন, “আমার ডিজাইন করা পোশাকে মডেলরা ৠাম্পে ক্যাটওয়াক করবেন। এটা জানার পর সত্যিই আমি অনেক খুশি। আশা করছি বিশিষ্ট ডিজাইনারদেরও আমার পোশাকগুলো পছন্দ হবে। আমি দিনটির জন্য অপেক্ষা করছি।”
সূত্র: স্পাই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩