৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৫৫ পিএম BDST banglanew24
14 Feb 2013   03:12:57 PM   Thursday BdST
E-mail this

লাকির জন্য নারী মুক্তিযোদ্ধার কবিতা


সেরাজুল ইসলাম সিরাজ,আবু তালহা, মফিজুল সাদিক ও মাহমুদুল হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লাকির জন্য নারী মুক্তিযোদ্ধার কবিতা
ছবি: নাজমুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে এসে ‘অগ্নিকন্য’ লাকি আক্তারের জন্য কবিতা আবৃত্তি করেছেন সাদিয়া জামান ফাতিমা শিখা নামের এক নারী মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার দুপুর ২টায় গণজাগরণ মঞ্চে তিনি ‘বসন্ত দিনের স্বপ্ন কুমারী’ নামের কবিতাটি আবৃত্তি করেন। কবিতাটি তিনি নিজেই লিখেছেন।

কবিতা আবৃত্তির আগে তিনি বলেন, “লাকি আক্তার এই সময়ের অগ্নি কন্যা। তার স্লোগানে জেগে উঠেছে বাংলাদেশ। লাকি আমাদের অহংকার।”

তিনি আরও বলেন, “লাকি দেখলে আমার সেই একাত্তরের কথা মনে পড়ে। তখন আমরাও সংগ্রামের মধ্যে ছিলাম। তাই আমি নিজে লাকিকে উৎসর্গ করে কবিতা লিখেছি।”

এদিকে, দুপুর ২টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে উপস্থিত হন ‘স্লোগান মাস্টার’ ‘অগ্নিকন্যা’ খ্যাত লাকি আক্তার। মাইকে লাকির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।

পরে লাকি কিছুক্ষণ স্লোগান দেন। তার স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠেন উপস্থিত ছাত্র-জনতা।

এসময় লাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের বুধবার ছিল ১০ম দিন। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।প্রতিদিনই যেনো বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। এতে যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এমএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান