৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৪৯ এএম BDST banglanew24
14 Apr 2012   09:08:57 PM   Saturday BdST
E-mail this

কালুহাটিতে বাবার হাতে ছেলে খুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে বাবার হাতে ছেলে খুন হয়েছে। নিহতের নাম শাহীনুর রহমান (২২)। ঘটনার পর থেকে বাবা শামসুল হক (৪৫) পলাতক।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, শাহীনুর রহমান কিছু দিন থেকে বাবার কাছে বিয়ে এবং বাড়িতে একটি পৃথক ঘর করে দেওয়ার দাবি করে আসছিলো। শনিবার এ নিয়ে বাবার সাথে শাহীনুরের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শামসুল হক পাশে পড়ে থাকা হাসুয়া দিয়ে ছেলে শাহীনুরের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।    
      
বাংলাদেশ সময় : ২১০৫ ঘন্টা, এপ্রিল ১৪, ২০১২

শরীফ সুমন,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান