৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:১৫ পিএম BDST banglanew24
13 Jun 2012   09:59:55 PM   Wednesday BdST
E-mail this

এসপির অপসারণের দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের কর্মসূচি ঘোষণা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: পেশাগত দায়িত্ব পালনে বাধা দান ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ঝিনাইদহে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ ভট্টাচার্য্যের অপসারণ দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন।

বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাবে এক জরুরি সভা করে সাংবাদিকরা কর্মসূচি ঘোষণা করেন।

এ সভায় পুলিশ সুপারের অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, শহরের পায়রা চত্বরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও  একুশে টেলিভিশনের প্রতিনিধি এম রায়হান, ইত্তেফাক ও বিডিনিউজের বিমল সাহা, কালেরকণ্ঠের এম সাইফুল মাবুদ, বাংলানিউজের আসিফ ইকবাল কাজল প্রমুখ।
 
সভায় সর্বসম্মতিক্রমে এ অযোগ্য পুলিশ সুপার পঙ্কজ ভট্টাচার্য্যের অবিলম্বে অপসারণ করা না হলে ঝিনাইদহের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান