১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৫৩ পিএম BDST banglanew24
16 Apr 2012   08:38:58 PM   Monday BdST
E-mail this

‘সুরঞ্জিতের পদত্যাগে সরকারের দুর্নীতির দণ্ড মওকুফ হবে না’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম ইলিয়াস আলী বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের মাধ্যমে সরকারের দুর্নীতির দণ্ড মওকুফ হয়ে যাবে না।’

তিনি বলেন, ‘মাত্র ৭০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির কারণে সুরঞ্জিত সেনকে জাতির দাবির প্রেক্ষিতে যেখানে পদত্যাগ করতে হলো, সেখানে শেয়ারবাজারের ৮৬ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সবাইকে পদত্যাগ করতে হবে।’

সোমাবার বিকেলে এম ইলিয়াস আলী সিলেট সদর উপজেলার শিবের বাজার, উমাইর গাঁও বাজার, মানসীবাজার, কালারুকা বাজার ও প্রীতিগঞ্জ বাজারে বিএনপি’র পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘নৈতিকভাবে শেখ হাসিনার সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় বিএনপি দেশবাসীকে সঙ্গে নিয়ে এক দফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে পদত্যাগে বাধ্য করবে।’

তিনি বলেন, ‘যে সরকারের মাথায় পচন ধরেছে,  পুরো সরকারই যেখানে দুর্নীতিগ্রস্ত, সে সরকারকে আর সেলাই দিয়ে বাঁচিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন না করে কাগজে-কলমে কাজ দেখিয়ে প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে সরকারের মন্ত্রী-এমপি।’

সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে পৃথক এসব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, এ কে এম তারেক কালাম, হাজী শওকত আলী, সৈয়দ জয়নুল হক, হাজী শাহজাহান মিয়া, খায়রুল হোসেন খসরু, বাদশা আহমদ, হাজী হেলাল উদ্দিন, হাজী জলিল উদ্দিন চেয়ারম্যান, মন্নান মিয়া মেম্বার, আজম আলী মেম্বার, বশিরা মিয়া, আব্দুর রহমান, কটাই মিয়া, তেরা মিয়া, মনিরা মিয়া, রহিম খাঁ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

এসএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান