৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:২৩ এএম BDST banglanew24
25 Feb 2013   11:07:35 PM   Monday BdST
E-mail this

চার বছর মেয়াদ শেষে শাবি ভিসির বিদায়


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিদায় নিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৮ম উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ সালেহ উদ্দিন।

সোমবার চার বছর মেয়াদের শেষ কর্মদিবসে তিনি সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন।

প্রফেসর সালেহ উদ্দিন ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে শাবির ৮ম ভিসি হিসেবে যোগ দেন। সোমবার ভিসি হিসেবে তার চার বছরের মেয়াদ পূর্ণ হয়।

মেয়াদ পূর্তির দিনে তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। শেষ কর্মদিবসে বেশ কিছু ফাইলেও সই করেন তিনি।

সূত্র জানায়, অসুস্থ ড. সালেহ উদ্দিন সম্প্রতি ভারতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাশেষে ১৯ ফেব্রুয়ারি তিনি ক্যাম্পাসে ফেরেন। এরপর সোমবার ছিল তার শেষ কর্মদিবস।

ড. সালেহ উদ্দিনের বাড়ি হবিগঞ্জ জেলায়। অর্থনীতি বিষয়ে তিনি একজন সুপণ্ডিত। তিনি এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। রাজধানীর ইউনাইটেড ইউনিভার্সিটিতেও কয়েক বছর অধ্যাপনা করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৩
এসএ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান