৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১১ পিএম BDST banglanew24
16 Feb 2013   12:18:21 PM   Saturday BdST
E-mail this

ত্রিপুরায় নারী ভোটাররাই এগিয়ে


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ত্রিপুরায় নারী ভোটাররাই এগিয়ে

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার ভোটে এবার নতুন ইতিহাস তৈরি হয়েছে । এ ইতিহাস শুধু রাজ্যের নিরিখে নয়। গোটা দেশের ইতিহাস।

এবারের ভোটে নারীরা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন। তাও এক দু’জন নয়। পুরুষদের তুলনায় প্রায় ২.১৩ শতাংশ বেশি ভোট দিয়েছেন নারীরা।

পুরো ভারতে এখন পর্যন্ত পুরুষদের তুলনায় নারীদের বেশি ভোট দেওয়ার নজির এটাই প্রথম। যা এবার অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরায়।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রকাশিত ভোটার তালিকায় দেখা যায়, নারী ভোটারদের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ৪৩ হাজার বেশি ছিল। রাজ্যে বর্তমান ভোটার সংখ্যা ২৩৫২৫০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১১৯৭৮৪৯ এবং নারী ভোটার ১১৫৪৬৫৬।

পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও নারীরাই কিন্তু দিয়েছেন বেশি ভোট। ইভিএমে প্রায় ৯২.০১ শতাংশ ভোট পড়েছে বলে জান‍ায় নির্বাচন কমিশন। এর মধ্যে পুরুষরা দিয়েছেন ৯০.৮৯ শতাংশ এবং নারীরা দিয়েছেন ৯৩.০২ শতাংশ ভোট। প্রায় ২.১৩ শতাংশ বেশি ভোট পড়েছে পুরুষদের তুলনায়।

ভোটার লিস্টে লিঙ্গ অনুপাতের ক্ষেত্রেও সারাদেশের মধ্যে সেরা ত্রিপুরা। এখানে প্রতি হাজার পুরুষ ভোটারের নিরিখে নারী ভোটারের সংখ্যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল জানান, প্রতি এক হাজার পুরুষ ভোটারের অনুপাতে ত্রিপুরায় নারী ভোটারের সংখ্যা ৯৬৪ জন। গত সেপ্টেম্বর মাসে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, সে অনুযায়ী এক হাজার পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অনুপাত ছিল ৯৫৮ জন।
 
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই

১৫ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান