 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
যশোর : ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে বর্ণাঢ্য কর্মসূচি উদযাপিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে কেক কাটা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচি উদযাপিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রাক্তন ছাত্র কবি ফখরে আলম, ইয়াসিন আলী, তৌহিদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
মিলন রহমান, সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর