৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৪৩ পিএম BDST banglanew24
07 Jan 2013   06:30:33 PM   Monday BdST
E-mail this

পরবর্তী সিআইএ প্রধান জন ব্রেনান


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পরবর্তী সিআইএ প্রধান জন ব্রেনান

ঢাকা: সবকিছু ঠিকঠাক থাকলে সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) পরবর্তী পরিচালক হতে যাচ্ছেন জন ব্রেনান।

সোমবার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জন ব্রেনান। উল্লেখ্য, গত ২৫ বছর ধরেই সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির হয়ে কাজ করছেন ব্রেনান।

বর্তমানে তিনি ওবামা সরকারের শীর্ষস্থানীয় সন্ত্রাসবিরোধী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে জন ব্রেনানকে সিআইয়ের প্রধান হিসেবে মনোনয়ন দিতে চেয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে পূর্ববর্তী বুশ প্রশাসনের মেয়াদকালে জিজ্ঞাসাবাদ পদ্ধতি বাড়ানোর অভিযোগে জড়িত থাকার প্রশ্ন উঠায় সেবার মনোনয়ন প্রত্যাহার করে নেন ব্রেনান।

বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান