১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:০৭ এএম BDST banglanew24
14 Mar 2013   01:55:18 PM   Thursday BdST
E-mail this

‘মনোকথা’য় জানান মনের কথা


মনোকথা ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘মনোকথা’য় জানান মনের কথা

বাংলাদেশে মানসিক রোগের ব্যাপকতার পাশাপাশি এ সংক্রান্ত কুসংস্কারও বেশি। তথ্য-প্রযুক্তির এ সমৃদ্ধ সময়েও মানসিক রোগ সম্পর্কে আমাদের তেমন কোনো স্পষ্ট ধারণা নেই।

একই সঙ্গে মানসিক রোগ শনাক্তকরণ বা এ রোগ নিরাময় সম্পর্কেও আমাদের অজ্ঞতা অঢেল।

শরীরের অনেক রোগের মতো মনোরোগেরও বিভিন্ন ধরন রয়েছে। নারী-পুরুষ, বয়স, সামাজিক বা ভৌগোলিক পরিবেশের ভিন্নতার কারণেও মনোরোগের ধরনের ভিন্নতা দেখা যায়।

মনোরোগ সম্পর্কে সঠিক ধারণা বা নিজেই মানসিক সমস্যা ও এর ধরন শনাক্তকরা বা যারা ইতোমধ্যেই বিভিন্ন মানসিক জটিলতায় ভুগছেন তাদের জন্যই ‘মনোকথা’।

মনোকথা’য় প্রাথমিকভাবে ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের মানুষ ধারাবাহিকভাবে তাদের মানসিক সমস্যা সম্পর্কে বা সে অঞ্চলে মানসিক রোগের ধরন ও চিকিৎসা সম্পর্কে জানাতে পারবেন।

প্রতিটি বিভাগের জন্য দিন নির্ধারিত থাকবে। শুধু সেই নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট বিভাগের মানুষ তাদের মনের কথা জানাতে পারবেন।

আপনাদের সমস্যার কথা নিয়মিত জানাতে এবং জানতে চোখ রাখুন বাংলানিউজের ‘মনোকথা’ পাতায়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান