৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:০০ এএম BDST banglanew24
30 May 2012   06:50:34 PM   Wednesday BdST
E-mail this

সাংবাদিকতায় ইউনেস্কো অ্যাওয়ার্ড পেলেন

কবি-সাংবাদিক নওশাদ জামিল


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কবি-সাংবাদিক নওশাদ জামিল সাংবাদিকতায় ইউনেস্কো অ্যাওয়ার্ড পেলেন

অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন তরুণ কবি ও সাংবাদিক নওশাদ জামিল । অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য ইউনেস্কো প্রবর্তিত ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড ২০১২ পান তিনি।

নওশাদ জামিল লেখালেখি করছেন ছোটবেলা থেকেই। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্য পত্রিকা, সাহিত্য সাময়িকী ও ছোটকাগজে প্রকাশিত হয়েছে তার কবিতা, প্রবন্ধ ও অন্যান্য লেখা।

জাতীয় দৈনিকের সাময়িকীতে প্রচুর লিখলেও তার লেখালেখির ভিত্তি তৈরি হয় মূলত ছোটকাগজে লেখার মধ্য দিয়ে।

এবার তিনি অনুসন্ধানী সাংবাদিকতায় পেলেন আন্তর্জাতিক পুরস্কার।

দৈনিক কালের কণ্ঠে ২০১১ সালের ১৪ ডিসেম্বর নওশাদ জামিলের ‘শহীদদের রক্তস্নাত বধ্যভূমিও বেদখল/ স্থবির ৭১ কোটি টাকার প্রকল্প’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান। পুরস্কার হিসেবে তিনি পান নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

সংবাদপত্র ও টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিকদের এ পুরস্কার দেয় যৌথভাবে ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কম্যুনিকেশন (বিসিডিজেসি)।

এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে বুধবার বেলা ১১ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য নওশাদের হাতে ক্রেস্ট তুলে দেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল অব. ফারুক খান, অর্থপুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন আইনজ্ঞ, রাজনীতিবিদ ড. কামাল হোসেন, সনদপত্র তুলে দেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর সি কিচি ওয়াই, শ্রীলংকার বিখ্যাত সাংবাদিক ও ইউনেস্কোর কর্মকর্তা সুকুমার মূরালী এবং দৈনিক আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান।

উল্লেখ্য, এর আগে কবিতার জন্য নওশাদ জামিল পেয়েছেন ‘অন্য হাওয়া লিটলম্যাগ পুরস্কার’। তার প্রথম কবিতার বই ‘তীর্থতল’ প্রকাশিত হয়েছে ২০১১ সালে ঐতিহ্য প্রকাশনী থেকে। এরও আগে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘কহন কথা : সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার’, ‘অন্য হাওয়া’, ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’ শিরোনামের বই ও পত্রিকা।

নওশাদ জামিলের জন্ম ১৯৮৩ সালের ১ মে, ময়মনসিংহের ভালুকায়। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা সেখানেই। তারপর চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা স্টেট কলেজে। উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সরকার ও রাজনীতি বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। ২০০৯ সাল থেকে তিনি কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে।

বাংলাদেশ সময় ১৮৪৩, মে ৩০, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান