৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৩৪ এএম BDST banglanew24
13 Jun 2012   11:00:34 AM   Wednesday BdST
E-mail this

সপ্তাহের চতুর্থ কার্যদিবস

কমেছে সূচক, বেড়েছে লেনদেন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কমেছে সূচক, বেড়েছে লেনদেন সপ্তাহের চতুর্থ কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৪০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৪৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১২৮ কোটি টাকা।

এদিন লেনদেনের প্রথম ১০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসই’র সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৫ পয়েন্টে, দুপুর ১২টায় ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৫ পয়েন্টে দাঁড়ায়। এরপর ফের কমতে থাকে সূচক। দুপুর দেড়টায় ডিএসই’র সাধারণ সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৫ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসই’র সাধারণ সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮০ পয়েন্টে নেমে আসে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- জিবিবি পাওয়ার কোম্পানির মোট লেনদেন হয় ১২ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৭০০ টাকা, এসআইবিএল ১০ কোটি ১০ লাখ ১০ হাজার ৩০০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্ট ৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ১০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৫ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা, এক্সিম ব্যাংক ৫ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা,  গ্রামীণফোন ৪ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা, তিতাস গ্যাস ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা, ইউসিবিএল ৪ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৪ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা এবং যমুনা অয়েল ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকা।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) সাধারণ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টি, কমেছে ১০৭টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি হলো- জিবিবি পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, এসআইবিএল, ডিবিএইচ, লংকা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো লি. এবং পদ্মা অয়েল।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান