১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৩০ পিএম BDST banglanew24
19 Feb 2013   02:15:56 PM   Tuesday BdST
E-mail this

বইমেলায় মোস্তফা কামালের ৫টি বই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বইমেলায় মোস্তফা কামালের ৫টি বই

ঝরঝরে, গতিশীল লেখা। বিষয় বৈচিত্র আছে। আছে সাদামাটা ভাবে বর্ণনার চেষ্টা। এ কথাগুলো খুব খেটে যায় মোস্তফা কামালের লেখায়। এবারের একুশে বইমেলায় মোস্তফা কামালের এমন ৫টি বই এসেছে। চারটি উপন্যাস একটি রঙ্গব্যাঙ্গ সিরিজ।

কবি ও একজন নর্তকী, পারমিতার সুখদুঃখ, হাতকাটা হাবলু, জামাইবাবু ৪২০ এই চারটি উপন্যাস। নামেই বোঝা যায় বইগুলোর মধ্যে একটি শিশু কিশোরের উপযোগী, দুটি বড়দের জন্য লেখা। আবার দুটি সব শ্রেণীর পাঠকের জন্য।

সাংবাদিক মোস্তফা কামাল লেখালেখির জগতে দুটি দশক বেশ দাপটেই কাটিয়ে দিলেন। সাংবাদিকতা পেশায়ও বেশ নাম করেছেন তিনি। বর্তমানে দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রথম প্রকাশনা ‘আসাদ থেকে গণঅভ্যুত্থান’ নামের একটি গবেষণামূলক বই। প্রকাশিত হয় ১৯৯৩ সালে।

‘কবি ও একজন নর্তকী’ উপন্যাসে তুলে ধরা হয়েছে এক মধুর সম্পর্কের কাহিনী। রাতের আঁধারে অদ্ভুত এক সুন্দরী ঢুকে পড়ে কবির বাড়িতে। চিরকুমার কবির বয়স হয়েছে। কিন্তু সুন্দরী নারী তাকে অভিভূত করে দেয়। ভালোবাসাও বোধ করতে থাকেন কবি। কিন্তু ঘটনা ভিন্ন মোড় নেয় যখন এ বাড়িতে এসে সুন্দরী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, ভুলে যান নিজের নাম ঠিকানাও। উপন্যাসটি পাঠককে আরও গভীরে টেনে নিতে লেখক জানান দিলেন এই সুন্দরী অন্তঃসত্ত্বা। তবে শেষটা বিষাদের। সন্তান পৃথিবীর মুখ দেখার আগেই মেয়েটি আত্মহত্যা করে। সবমিলিয়ে কাহিনী পাঠকে ধরে রাখবে বলেই বিশ্বাস।

সহজ-সরল-বুদ্ধিমান ছেলে কিন্তু নামটা হাবলু। মা-বাবার দেওয়া মাহিন নামটি মুছে গেছে তার তার। কিন্তু হাবলু খ্যাতিমান তার বুদ্ধিদীপ্ত কাজ দিয়ে। যার মধ্যে কিছুটা অলৌকিকতাও আছে। হাতকাটা হাবলু মোস্তফা কামালের তেমনই এক কিশোর উপন্যাস। ধারণা করা যায় কিশোররা পছন্দ করবে।

এক লম্পট ভুয়া সার্টিফিকেটধারী ডাক্তার পসার কুড়িয়েছে। একই সাথে তার আবার রয়েছে চার চারটি গোপন বিয়ে। লম্পট এই লোকের বিয়ে করা ও পরে সবার কাছে ধরা পড়ার কাহিনী লিখেছেন মোস্তফা কামাল তার জামাইবাবু ৪২০ উপন্যাসে।

পারমিতার সুখ দুঃখে ফুটে উঠেছে চিহ্নিত সন্ত্রাসীর প্রেমকাহিনী। তবে সে কাহিনী দুঃখ, অভিমান, প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাতে ভরা। শেষটা সুন্দর। সকল বাধা বিপত্তি কাটিয়ে মিজান-মৃত্তিকা সুখের জীবনের পথে এগিযে যান।

পাগল ছাগল ও গাধা সমগ্র ৭ মোস্তফা কামালের রঙ্গব্যাঙ্গ সিরিজের ৭ম প্রকাশনা। আর এ নিয়ে মোস্তফা কামালের ৬৬টি বই প্রকাশিত হলো। এই রচনায় স্থান পেয়েছে প্রবন্ধ নিবন্ধ গল্প উপন্যাস, সায়েন্স ফিকশন, নাটক।  

মোস্তফা কামালের এবারের বইগুলোর সবকটিরই প্রচ্ছদ এঁকেছেন এ সময়ে শ্রেষ্ঠ আঁকিয়েদের একজন ধ্রুব এষ।

পাগল ছাগল ও গাধা সমগ্র, জামাইবাবু ৪২০ ছেপেছে পার্ল পাবলিকেশন্স। দাম যথাক্রমে ১০০ টাকা ও ১৩৫ টাকা। অন্বেষা প্রকাশিত পারমিতার সুখ দুঃখ ও কবি ও একজন নর্তকীর দাম দুটোই ১৬০ টাকা করে। আর হাতকাটা হাবলু ছেপেছে পাণিনি প্রিন্টার্স। দাম ১০০ টাকা।    

বাংলাদেশ সময় ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান