৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৩৯ পিএম BDST banglanew24
19 Jan 2013   09:12:18 PM   Saturday BdST
E-mail this

পক্ষপাতিত্বের অভিযোগ

ত্রিপুরার ৬ আধিকারিকের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরার ছয় সরকারি আধিকারিককে বিধানসভা নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া ছয় জনের মধ্যে একজন জেলা প্রশাসক ও পাঁচজন মহাকুমা প্রশাসক রয়েছেন। পাঁচ মহকুমা শাসক বিধানসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন।

কংগ্রেস রাজ্যের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কংগ্রেস অভিযোগ করে, ওইসব আধিকারিক নির্বাচনে সিপিএমের হয়ে কাজ করছে।  তবে যেসব আধিকারিকের বিরুদ্ধে শাসক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে তাদের সবাইকে সরিয়ে দিচ্ছে না কমিশন।

মাত্র ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। এই কর্মকর্তারা এখন অন্য দায়িত্বে থাকবেন। তবে নির্বাচন শেষ হলে তারা আবার তাদের দায়িত্বে ফিরে যাবেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের এই ঘোষণা নজিরবিহীন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান