৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৫৩ এএম BDST banglanew24
23 Jun 2010   09:53:10 AM   Wednesday BdST
E-mail this

ফেরিডুবির ঘটনায় তদন্ত কমিটি


স্টাফ করসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শরীয়তপুর ঘাটে বুধবার দুপুরে ফেরিডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ কমিটি দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নির্ণয় ও  জানমালের য়তির পরিমাণ নির্ধারণ ও এ ধরণের দুর্ঘটনা রোধের উপায় খুঁজে বের করার সুপারিশসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দেবে।

সরকারি এক তথ্যবিবরণীতে একথা বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) ‘ফেরি ঢাকা’ দুপুর আড়াইটার দিকে গাড়ি পারাপারের সময় ডুবে যায়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জাহিদ হোসেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাক  ও  শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

বাংলাদেশ স্থানীয় সময়:২০২৯, জুন ২৩ ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান