৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:২৮ পিএম BDST banglanew24
17 Mar 2013   05:57:35 PM   Sunday BdST
E-mail this

পিকেটিংকালে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে আহত


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় পিকেটিংয়ের কবলে পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই মেয়ে আহত হয়েছেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ব্যবসায়ী জসীম উদ্দিন (৪৫) তার দুই শিশু সন্তান ফাতেমাতুজ্জ জোহরা জেরিন (১৩) ও আয়েশা আক্তার তাবাসসুম (৫) নিয়ে শান্তিনগর শপিংমলে যাচ্ছিলেন।

পথিমধ্যে দেড়টার দিকে নয়াপল্টন এলাকায় বিএনপি অফিসের সামনে ট্রাফিক সিগন্যালে আটকা পড়েন তারা।

এ সময় ২০/২৫ জনের একদল পিকেটার দেখে সামনে থাকা একটি প্রাইভেটকারের চালক ভয়ে পেছন দিকে সরে যেতে চাইলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা জসীম উদ্দিনসহ দুই মেয়ে জেরিন ও আয়েশা রাস্তায় পড়ে যান। এতে আহত হন তারা। পিকেটাররা প্রাইভেটকারটিতে ভাঙচুর করে।

এদিকে, পথচারীরা আহত বাবা ও দুই মেয়েকে উদ্ধার করে কাছাকাছি ইসলামী হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে জসীম উদ্দিনের ডান চোখের পাশে দুটি সেলাই দেওয়া হয়েছে বলে জসীম উদ্দিনের মেয়ে জেরিন বাংলানিউজকে জানায়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
শিমুল/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


যাত্রাবাড়ীতে বাসে আগুন

১৭ মার্চ ২০১৩

কাকলীতে যাত্রীবাহী বাসে আগুন: আহত ৩০

১৭ মার্চ ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান