৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৪৪ এএম BDST banglanew24
17 Mar 2013   03:55:28 PM   Sunday BdST
E-mail this

রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় বাণিজ্যমেলা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় বাণিজ্যমেলা
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে শিগগিরই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাসব্যাপী চলবে এ মেলা। মেলার উদ্বোধনের দিন নির্ধারিত না হলেও অচিরেই তারিখ ঘোষণার কথা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ইরান, পাকিস্তান, চীন ও বাংলাদেশের শতাধিক স্টল স্থান পাবে। এসব স্টলের মধ্যে থাকছে শাড়ি-কাপড়, ক্রোকারিজ, জুতা- স্যান্ডেল, ইমিটেশনসহ বিভিন্ন ধরনের স্টল। শিশুদের চিত্ত বিনোদনেরও সুযোগ থাকবে।

মেলায় সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে আনসার বাহিনী। থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও। এখন মেলার উদ্বোধনকে সামনে রেখে দিনরাত চলছে সাজসজ্জার কাজ। স্টল নির্মাণের প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে মেলার তোরণ নির্মাণের কাজসহ আনুসাঙ্গিক অন্যান্য কাজ চলছে। উদ্বোধনের আগে বর্ণিল সাজে সজ্জিত করা হবে বাণিজ্যমেলা প্রাঙ্গণ।

মেলায় বিভিন্ন ধরনের খাবার স্টলের মধ্যে থাকবে এ অঞ্চলের ঐতিহ্যবাহী কালাই রুটির স্টল। মেলায় প্রবেশ মূল্য কত রাখা হবে তা এখনও নির্ধারিত না হলেও ১০-১৫ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

মেলার আকর্ষণ বাড়াতে সপ্তাহে একদিন করে ঢাকার খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের ব্যবস্থা থাকবে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবু বাক্কার আলী বাংলানিউজকে জানিয়েছেন, উদ্বোধনের দিন নির্ধারিত না হলেও অচিরেই তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান