 |
| ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষস্থান সুসংহত করেছে ঢাকা আবাহনী। মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা আকাশী-নীলরা ফ্রাঙ্কের জোড়া গোলে বৃহস্পতিবার ২-০ তে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।
বঙ্গবুন্ধু জাতীয় স্টেডিয়ামে পেনাল্টির সুবাদে শুরুতেই এগিয়ে যায় আবাহনী। ৯ মিনিটে আরামবাগের মিডফিল্ডার জাহিদুল হাসান আবাহনীর উইঙ্গার জাহিদ হোসেনকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে জালে বল জড়ান গানার ফরোয়ার্ড ফ্রাঙ্ক।
এই অর্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও পর আর গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ব্যবধান বাড়ায় আবাহনী। ৫৫ মিনিটে ফের নিশানাভেদ করেন ফ্রাঙ্ক। আবুল কাশেমের পাস থেকে গোল করেন এই বিদেশি ফুটবলার।
১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে আছে আরামবাগ।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর