১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:২৪ পিএম BDST banglanew24
14 Feb 2013   04:41:46 PM   Thursday BdST
E-mail this

শাহবাগের আন্দোলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সংহতি


সাইদ আরমান ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগের আন্দোলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সংহতি

গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের আন্দোলনে সংহতি জানিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ভিসি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলনস্থলে উপস্থিত হয়ে সংহতি জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের ডিন সেরাজুল হক, চেয়ারম্যান বসন্ত কুমার বর্ধন, বিজনেস বিভাগের শিক্ষক সাইদ আলম প্রমুখ।

ড. ফরাস উদ্দিন আন্দোলন মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনেরা ফরহিন বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বেশ কয়েক দিন ধরেই আমরা ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ করে যাচ্ছি।”

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


আন্দোলনে শামিল ক্রীড়া সংগঠন

১৪ ফেব্রুয়ারি ২০১৩

শিবিরের হামলায় নিহত: মরদেহে আনা হচ্ছে শাহবাগে

১৪ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান