ঢাকা: জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও নির্ধারিত সময় সোমবার সকাল সাড়ে ১০টায় উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে।
সকাল থেকে সূচক ও লেনদেনে উর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।
হরতালের দিনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ডিএসইতে এক তৃতীয়াংশ ব্রোকারেজ হাউজ লগইন করলে লেনদেন শুরু হয়। কিন্তু প্রায় সব ব্রোকারেজ হাউজই লগ-ইন করায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়েছে।
ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ২৫টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ৪টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com